মোদি ও দিদিকে একযোগে আক্রমণ অধীর চৌধুরীর

12th August 2020 12:37 pm দেশ
মোদি ও দিদিকে একযোগে আক্রমণ অধীর চৌধুরীর


নিউজ ডেস্ক বাংলার মুখ নিউজ:দেশে বর্তমান করো না পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা অধীর চৌধুরী বলেন, মোদীজি নেতৃত্বে দেশ সারা বিশ্বে করণা সংক্রমণে অন্য দেশকে টেক্কা দিয়ে এখন তিন নম্বর স্থান দখল করেছে। অপরদিকে আমাদের রাজ্য তথা পশ্চিমবঙ্গ দিদির নেতৃত্বে দেশের প্রথম দশ রাজ্যের মধ্যে জায়গা করে নিয়েছে। বাংলায় বিশাল সংখ্যার সরকার এবং বেসরকারি যে সমস্ত হসপিটাল রয়েছে তারা MCCD অর্থাৎ medical certification of causing of death আওতায় নেই। ফলে মৃত্যুর কারণ থেকে অজানা। পশ্চিমবঙ্গ সরকার আসল তথ্য গোপন করছে। পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে শুধুমাত্র সরকারি উদাসীনতা ও অবস্থার জন্য।





Others News