নিউজ ডেস্ক বাংলারমুখ নিউজ:
আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলেশন সাপোর্টেপ্রাক্তন রাষ্ট্রপতি।
গত সোমবার সকালে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় নিজেই টুইটারে জানিয়ে ছিলেন তিনি করোনা পজেটিভ। করোনার কোনো উপসর্গই ছিলনা, তিনি হসপিটালে গিয়েছিলেন অন্য চিকিৎসা করানোর জন্য। কিন্তু সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তিনি করোনা পজেটিভ। প্রণব মুখোপাধ্যায় ট্যুইটে বলেন, " গত কয়েক দিনে তার সংস্পর্শে যারা এসেছে তারা যেন আইসোলেশন এ থাকে এবং কোভিড টেস্ট করিয়ে নেন।"
করোনা পজেটিভ ধরা পড়ার পর রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হসপিটালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায় তার মস্তিষ্কে টিউমার হয়েছিল এবং সেখানে রক্ত জমাট বেঁধে থাকার জন্য অস্ত্রোপচার করতে হয়। অস্ত্রোপচারে সফলতা লাভ করলেও তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। শ্বাসকষ্ট শুরু হলে ভেন্টিলেশন সাপোর্টে রাখতে হয় প্রণব মুখার্জিকে। করোনা মাথায় আঘাত পাশাপাশি শরীরে হিমোগ্লোবিন কমে গেছে। সোডিয়াম পটাশিয়াম ভারসাম্য হারিয়েছে। তার উপরে কুড়ি বছর ধরে তিনি ডায়াবেটিক । চিকিৎসকরা জানিয়েছেন তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক রোগপ্রতিরোধের ক্ষমতা অনেকটাই কমে গেছে।
প্রাপ্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বর্তমান বয়স 85 বছর, সেজন্য চিকিৎসকরা যথেষ্ট চিন্তায় রয়েছে চিকিৎসার সাড়া দেওয়ার ব্যাপারে।
2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়এছাড়াও তিনি "আদ্যন্ত কংগ্রেসের ম্যান ",।
সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তার পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় ট্যুইট করে সমস্ত দেশবাসীর কাছে তার বাবা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই জন্য প্রার্থনা করার আবেদন করেছে।