মমতার আগ্রহ নেই তাই বাংলা শ্রমিকরা এখনো ভিনরাজ্যে ,অধীর চৌধুরী কে জানালেন রেলমন্ত্রী

1st May 2020 দেশ
মমতার আগ্রহ নেই তাই বাংলা শ্রমিকরা এখনো ভিনরাজ্যে ,অধীর চৌধুরী কে জানালেন রেলমন্ত্রী


নিউজ ডেস্ক বাংলার মুখ নিউজ: বাংলার মুখ্যমন্ত্রীর কোন উদ্যোগ নেই, তাই বাংলার শ্রমিকদের  ফেরানো যাচ্ছে না । শুক্রবার ফোনে লোকসভার বিরোধী দলনেতা তথা বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী কে এমনটাই জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। লকডাউন শুরু হওয়ার পর থেকেই ক্রমাগত প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন কংগ্রেস সাংসদ বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করার জন্য। লকডাউন এর 38 দিন অতিবাহিত হওয়ার পরেও কোন সমাধান না হওয়ায় নিজেই রেলমন্ত্রী কে ফোন করেন। ঘটনাক্রমে আজকেই হায়দ্রাবাদ থেকে প্রায় ১২০০ শ্রমিককে স্পেশাল ট্রেনে করে ঝাড়খন্ড পাঠানো হয়।তারপরেই অধীর চৌধুরী রেলমন্ত্রীর কাছে জানতে চান পশ্চিমবাংলায় শ্রমিকদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে না কেন।তখন রেলমন্ত্রী বলেন কোন রাজ্য সরকার না চাইলে রেলমন্ত্রী নিজে থেকে কিছু করতে পারেন না।

 





Others News