নিজস্ব সংবাদদাতা পূর্ব বর্ধমান।
শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিএড এআবশ্যিক হওয়ার পরে প্রাইভেট বিএড কলেজ গুলি কোনরকম রুলস রেগুলেশন ছাড়াই নিজেদের ইচ্ছামতই চলেছে। রায়পুর রবীন্দ্র বিবেক বিএড কলেজ তাদের মধ্যে সবার উপরে।বিএড এর ক্ষেত্রে যেখানে ছাত্র ছাত্রীদের ক্লাসে উপস্থিতির হার কমপক্ষে ৭০ শতাংশ হওয়া আবশ্যক। সেখানে ভিন রাজ্যের ছাত্র-ছাত্রীরা মোটা টাকার বিনিময় কোনরকম ক্লাস না করেই শুধুমাত্র পরীক্ষায় বসে সার্টিফিকেট নিয়ে যাচ্ছে । ক্লাস না করে শুধুমাত্র পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নেওয়ার যে অসাধুচক্র চলছে এতে কলেজ কর্তৃপক্ষ এবং প্রিনসিপাল অতপ্রত ভাবে জড়িত। রায়পুর রবীন্দ্র বিবেক বিএড কলেজে বিএড দুর্নীতি নিয়ে প্রস্ন করলেম্যানেজমেন্ট এর অন্নতম সদস্য কিশোর কুমার বিস্থ মহাসয় বা প্রিনসিপাল মহাসয়া কোনরকম সদুত্তর দিতে পারেন নি। এই বিসয় নিয়ে বাবা সাহেব আম্বেদকার এডুকেশন ইউনিভার্সিটির ভিসি সোমা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান অভিযোগ সত্য হলে যথা প্রযুক্ত ব্যবস্থা নেয়া হবে কলেজের বিরুদ্ধে।